শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক : রনজিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক : রনজিত

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১২/২০২৩ ০৮:২২:১৯ AM

শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক : রনজিত

ছবি : নিজস্ব


সুনামগঞ্জ ১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক। তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে দেশের চেহারা পাল্টে দিয়েছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে আবিষ্কৃত করেছেন। সব ক্ষেত্রে উন্নয়নের সুফল জনগণ প্রত্যক্ষ করছেন। সেই সাথে সারাদেশে আমাদের মায়েদেরকেও নানা ভাবে সহযোগিতা দিয়ে সম্মানিত করেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমাদের মায়েরা বিভিন্ন প্রকার ভাতা ও সম্মানী পাচ্ছেন। সেই সাথে মায়েদেরকে বিভিন্ন প্রকার আয় বর্ধক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন।

জননেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র ক্ষমতায় আসীন হলে তিনি মায়েদের জন্য আরো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন। তিনি আরো বলেন, সারাদেশে যে উন্নয়নে হয়েছে আমরা অবহেলিত হাওরবাসী সেই উন্নয়নে সামিল হতে পারি নাই। আমরা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। আমাদের হাওরাঞ্চলে এক থানা থেকে আরেক থানায়, এমনকি এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাতায়াতের সড়ক যোগাযোগের ব্যবস্থা এখনও হয়নি। শিক্ষা, স্বাস্থ্য সেবায় আমরা অনেক পিছিযে রয়েছি।

রবিবার ( ২৪ ডিসেম্বর)  সারাদিন জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

বিভিন্ন পথসভায় এসময় তার সাথো উপস্থিতি ছিলেন , আব্দুল মুকিত চৌধুরী সিনিয়র সহসভাপতি জামালগঞ্জ উপজেলা,  জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফ, ইকবাল আল আজাদ উপজেলা চেয়ারম্যান জামালগঞ্জ,  মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার,  জামালগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাফিজা আক্তার, সাধারন সম্পাদক শিরিনা আক্তার,  জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক  এড.আব্দুল খালিক, জহিরুল হক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশাররফ মিয়া সদস্য উপজেলা আওয়ামী লীগ, সুব্রত সামন্ত সরকার চেয়ারম্যান বেহলি ইউনিয়ন, মতিউর রহমান সাবেক চেয়ারম্যান,  আক্তারুজ্জামান শাহ সভাপতি ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগ, মিটন পাল আহ্বায়ক উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ জামালগঞ্জ, মহিলা নেত্রী আছমা বেগম, বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার ডিপুটি কমান্ডার জামালগঞ্জ উপজেলা, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রইছ উদ্দিন, এডভোকেট নাসির আফিন্দী সাবেক সভাপতি।

জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সায়েম পাঠান সদস্য জেলা শ্রমিক লীগ,জসিম উদ্দিন যুগ্ম-আহবায়ক যুবলীগ জামালগঞ্জ উপজেলা,এডভোকেট রুকন মিয়া সহ-সম্পাদক  সেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর, জাবেদ জাহাঙ্গীর সাবেক সভাপতি মৎস্যজীবি লীগ জামালগঞ্জ, মোস্তফা কামাল সহ-সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ জামালগঞ্জ,শাহাবুদ্দিন যুগ্ম- সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ জামালগঞ্জ, বাবুল মিয়া যুগ্ম- সাধারণ সম্পাদক সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগ,দেলোয়ার পাশা তারেক সাবেক সভাপতি জামালগঞ্জ ডিগ্রি কলেজ, বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, সাবেক ছাত্র লীগ নেতা জয়াসিশ লিটন,জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম- সাধারণ আরিফ আহমেদ লিমন ও  জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক