দোয়ারাবাজারে মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা!
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৮ AM

দোয়ারাবাজারে মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা!

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৬:০৩:১২ AM

দোয়ারাবাজারে মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা!

দোয়ারাবাজারে মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা। ছবি : জৈন্তা বার্তা


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর- আমবাড়ীবাজার ব্যস্ততম সড়কের দুইপাশে দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে প্রায় অর্ধশতাধিক মরা গাছ। এসব গাছ অপসারণ না করায় যেকোনো সময় গাছ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টির মৌসুম আসলেই বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। বৈশাখী ঝড়ে গাছ পড়ে অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, অনেকেই আহত হয়েছেন। উপজেলার আমবাড়ি-দোয়ারাবাজার সড়ক,পান্ডারখাল বাঁধসহ উপজেলা সদরের বেশ কিছু জনাকীর্ণ জায়গায় দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় অর্ধশতাধিক গাছ মরে শুকিয়ে গেছে। কিন্তু এসব গাছ অপসারণ করা হচ্ছে না। কখন কার উপর ভেঙে পড়বে বলা যায়না। এসব গাছপালা দেখভালের দায়িত্বে যারা আছেন তাদের দেখা পাওয়া যায়না। ঝুঁকি এড়াতে স্থানীয়ভাবে শুকনো মরা গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হলে তখন উল্টো প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে হয়রানি করা হয়।

সরেজমিনে, আজমপুর-আমবাড়ীবাজার সড়কের মান্নারগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, সড়কের পাশে ৫-৭টি শুকনো মরা গাছ ঝুকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। এর নিচ দিয়েই যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এরমধ্যে অনেক গাছের ডালপালা ভেঙে গেছে। আবার অনেক গাছের গোড়ায় পচন ধরেছে। এসব গাছের নিচে বসে খেলাধুলা করছে কোমলমতি শিশুরা! অনেক গাছ মরে শুকিয়ে শ্যাওলা জমা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

সিএনজি চালক নূর আলম বলেন, আজমপুর-আমবাড়িবাজার সড়কে গাড়ি নিয়ে আসতেই ভয় লাগে কখন জানি গাছ ভেঙে উপরে পড়ে। এদিক দিয়ে সবসময়ই আমাদের আসা যাওয়া করতে হয়।

আমবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, 'সড়কে মরা গাছের নিচে দিয়ে প্রতিদিনই শিক্ষার্থী ও পথচারীরা এদিকে ঝুঁকি নিয়ে চলাফেরা করে। দুর্ঘটনা ঘটার আগেই এসব গাছ অপসারণ করা জরুরী।

মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার বলেন, আজমপুর-আমবাড়ীবাজার সড়কে অনেক মরা গাছ দীর্ঘদিন ধরে ঝুকিঁপুর্ণ অবস্থায় আছে। আমি সমন্বয় সভায় একাধিকবার মৌখিক ভাবে জানিয়েছি কোন সুরাহা পাচ্ছি না, এসব ঝুকিঁপুর্ণ মরা গাছ অপসারণের জন্য আমি উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে আবেদন জানাব।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহে নিগার তনু জানান, বিষয়টিতে আমি অবগত নয় লিখিত আবেদন পেলে, খুব শীঘ্রই রাস্তায় আঙিনায় থাকা ঝুঁকিপূর্ণ শুকনো মরা গাছ গুলো চিহ্নিত করে অপসারণের উদ্যোগ নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক