বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ PM

বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৩ ০৭:২৭:৩৪ AM

বড়দিনে স্বামীকে নিয়ে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?

ছবি: সংগৃহীত


বিয়ের তিন মাস পার করে ফেলেছেন রাঘব-পরিণীতি দম্পতি। অথচ এখনো মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। নিজের ছবির কাজ নিয়ে ছিলেন ব্যস্ত। এবার বিয়ের পর প্রথম বড়দিন সাংসদ স্বামীকে নিয়ে কোথায় গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া? তাহলে কী বড়দিনে লম্বা ছুটিতে বেড়িয়ে পড়েছেন মধুচন্দ্রিমায়?

এদিকে লন্ডনের রাস্তায় স্বামীকে জড়িয়ে ছবি দিয়ে পরিণীতি লেখেন, ‘আমার সারাজীবনের সান্তা।’ 

মূলত লন্ডনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে রাঘব-পরিণীতির। তাদের আলাপ পর্বের শুরুটাই হয় সেখানে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন রাঘব। তার পর উচ্চশিক্ষার জন্য যান ইংল্যান্ডে। লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পাশ করে ফেরেন তিনি। তার পর রাজনীতিতে যোগ দেন। পরিণীতি নিজেও বিলেতে পড়াশোনা করেছেন। তিনি ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

বিদেশে পড়াশোনার সময় দুজনের বন্ধুত্বের সূত্রপাত। তাদের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। চলতি বছর গাঁটছড়া বাঁধেন তারা।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। 

এম সি



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ