রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ PM

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ১২:৫৫:১৫ PM

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

ছবি সংগৃহীত


ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে রাতে মাঠে নামতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। 

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বিতে ছিল তারা। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। ফাইনাল নিশ্চিতের ম্যাচে শনিবার (২৪ জুন) রাতে প্রথম সেমিফাইনালে ব্রাজিল ৩-০ গোলে কলম্বিয়াকে এবং একই দিন আর্জেন্টিনা ৪-০ গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। 

এ দুটি দল এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচটিতে কেউই জয় পায়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দু’দলের মধ্যকার ফাইনাল খেলাটি আজ রোববার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা আরও বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে। 

আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে। 

অন্যদিকে ব্রাজিল নিজদের প্রথম ম্যাচে পেরুকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে এবং শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে তারা কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোল জয়লাভ করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি