সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ১০
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ AM

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ০৮:১৩:০৮ AM

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ১০

প্রতিকী ছবি


সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শান্তিপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার এ ঘটনা ঘটে।

হামলায় রাসেল মিয়া মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অন্য আহতরা হলেন, রাসেল মিয়ার ভাই মিজানুর রহমান, রতন মিয়া, দ্বীন ইসলাম, লিটন মিয়া, শহিদুল ইসলামের ছেলে সুলেমান মিয়া, লোকমান মিয়া ও আলী উসমানের ছেলে কবির মিয়া। আহতদের দুপুর ১টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে মিজানুর রহমান, রতন মিয়া, সুলেমান ও লিটন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, স্থানীয় মসজিদের ঘাটে ট্রলার ভিড়ানোকে কেন্দ্র করে জয়শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মিয়া ও প্রতিবেশী নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও নজরুলের লোকজনের মধ্যে ক্ষোভ থেকে যায়। ক্ষোভের জেরে মঙ্গলবার সকালে রাসেল মিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করা হয়।

ধর্মপাশা থানার ওসি মো. শামুছুদ্দোহা বলেন, এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী