দোয়ারাবাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দোহালিয়া বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ডিসেম্বর) বিকেলে দোহালিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছ উদ্দিন খান।
সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছউদ্দিন, বলেন মাদককে না বলুন,মাদকমুক্ত সমাজ গড়ুন।সুনাগরিক হিসেবে নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হোন।আপনি নিজে ভোট প্রধান করে আপনার নাগরিক দায়িত্ব পালন করুন এবং অন্যদেরকে ভোটদানে উৎসাহিত করুন।ভোট প্রধানে কেউ বাধা প্রদান করলে নিকটস্থ থানার (ওসি) ও বিট অফিসারকে জানান।প্রয়োজনে ৯৯৯ এবং জেলার কন্ট্রোলরুম নম্বরে কল করুন।কোথাও কোন নাশকতা,অগ্নি সংযোগ,দেশ বিরোধী কার্যকলাপের কোন সংবাদ পেলে আপনার নিকটস্থ থানায় অবগত করুন।নির্বাচনের আগে,নির্বাচনের সময় ও নির্বাচনের পরে নিয়মিত পুলিশ টহল থাকবে।কেন্দ্রে পুলিশের সাথে আনসার,বিজিবি, র্যাব,ও আর্ম পুলিশ থাকবে।দেশের উন্নয়নের অংশীদার হতে এবং আপনার মতামত প্রয়োগ করতে ভোট প্রদান জরুরী। অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।ভোটকেন্দ্র হামলা,ভোটের আগের রাতে হুমকি এসকল বিষয়ে কোন সংবাদ থাকলে থানা পুলিশ কে জানাবে।পুলিশ জনগণের বন্ধু, পুলিশ কে তথ্য দিন পুলিশি সহায়তা নিন এবং আপনার এলাকা নিরাপদে রাখুন। তিনি আরোও বলেন আমার থানায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর ঠাঁই নেই। আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা। যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।
এসময় সভায় উপস্থিত ছিলেন ৬-নং দোহালিয়া ইউনিয়ন বিট অফিসার দোয়ারাবাজার থানার এস আই মোহাম্মদ আসলাম হোসেন, দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুনুর মিয়া, ৪-নং ওয়ার্ডের ইউপি সদস্য ছবদিল আলম, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, আওয়ামী লীগ নেতা ছমির উদ্দিন, সাজিদ মিয়া,অশোখ কুমার, ফয়জুল ইসলাম (কালাশা) আব্দুল মান্নান, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সুহেল মিয়া, সাদ্দক আলী, আতিক মিয়া,মোঃ মছব্বির মিয়া, আবজল মিয়া,ইলিয়াস আলী, সাবাজ আলী, লাল মোহন দাস প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




