মানুষকে নিশ্চুপ করে রাখা হয়েছে: পীর মিসবাহ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৫ AM

সুনামগঞ্জ-৪

মানুষকে নিশ্চুপ করে রাখা হয়েছে: পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০২:২৩:৪৮ AM

মানুষকে নিশ্চুপ করে রাখা হয়েছে: পীর মিসবাহ

নির্বাচনী সভায় সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির পার্থী পীর মিসবাহ।


সন্ত্রাসী বাহিনী লালন পালন করে মানুষের শান্তি নষ্ট করতে চাই না উল্লেখ করে সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদ্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমি কোন সিন্ডিকেট গঠন করিনি। আজকে নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি অনেক মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না।

ভিন্ন মতের কারণে পালিয়ে বেড়াতে হচ্ছে। নির্বাচনের পরে কি অবস্থা হবে এটি সাধারণ মানুষ এখনই টের পাচ্ছে। প্রকৃত আলেমরা পর্যন্ত কথা বলতে পারছেন না। মানুষকে নিশ্চুপ করে রাখা হয়েছে। ৭ তারিখে লাঙলে ভোট দিয়ে আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরাজয় ঘটাবেন। ভোটারদের রায় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারও নেই। 

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামে উঠান বৈঠক তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আগামী ৭ তারিখ বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরের ভোটাররা ঠিক করবেন কে তাদের প্রতিনিধিত্ব করবেন। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনাদের ভোট প্রার্থনা করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হব্বতপুর গ্রামের রাস্তাটি পাকা করে দিয়েছিলাম, জেলখানার সামনের ভাঙা রাস্তা ঠিক করে দিয়েছি। নদী ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে এসেছিলাম। ব্লক দিয়ে কাজ করার প্রকল্প প্রক্রিয়াধীন আছে। 

বৈঠকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির। এ সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী