দোয়ারাবাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বর্জনের আহবান জানিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাধারণ ও পেশাজীবি মানুষের মাঝে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৯) ডিসেম্বর দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন এর নির্দেশনায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল বারীর সার্বিক তত্বাবধানে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
নির্বাচনকে উল্লেখ করে জনগনকে ভোট বর্জনের আহবান জানান।
উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পেশাজীবী ও পথচারীর মাঝে ভোট বর্জনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে। পরে দোয়রাবাজারে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা লায়েক হোসেন, কৃষকদল নেতা হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মনজুরুল আলম, জাকির হোসেন, মতিউর রহমান, মেহেদী, শাহ্ আলম, মিজান,সাইফুল, বাহার,জামাল কাউয়ুম, লুৎফরসহ বিএনপির অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাবার্তা/জেএ




