ওসির বিরুদ্ধে ইসিতে সুরঞ্জিতপত্নীর অভিযোগ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ AM

সুনামগঞ্জ-২

ওসির বিরুদ্ধে ইসিতে সুরঞ্জিতপত্নীর অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৮:৩২:০৯ AM

ওসির বিরুদ্ধে ইসিতে সুরঞ্জিতপত্নীর অভিযোগ


এলাকায় যোগদান করেই নৌকার পক্ষে বিভিন্ন কৌশলে আতঙ্ক সৃষ্টি করছেন দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। নির্বাচন কমিশনে এমন অভিযোগ করে ওসিকে প্রত্যাহারের আবেদন করেছেন সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। তিনি কাঁচি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার দাখিল করা অভিযোগে বলা হয়, সম্প্রতি বদলি হয়ে দিরাই থানায় দায়িত্ব নিয়েই ওসি ইখতিয়ার নানা কৌশলে কাস্তে মার্কার ভোটার ও কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ধমকি ও হয়রানি করছেন, ভয়-ভীতি প্রদর্শন করছেন।ভোটারদেরকে নাশকতা ও পুলিশের পর আক্রমণকারী হিসেবে অভিযুক্ত করে পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতার করার ভীতি প্রদর্শন করছেন। 

কোনো কোনো ভোটার-কর্মীকে থানায় ডেকে নিয়ে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে কৌশলে ভোট চাচ্ছেন। ওই প্রার্থীর দূর-সম্পর্কের আত্মীয় হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন। কোনো কোনো ভোটার ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন। এতে করে সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা ছাড়াও ভোটার উপস্থিতি কম হওয়াসহ উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার উপক্রম হচ্ছে। 

অভিযোগের এক স্থানে বলা হয়, ওসির এমন আচরণে স্থানীয় সাংবাদিকও স্বাধীন সাংবাদিকতার অংশ হিসেবে নির্বাচনি রিপোর্টিং করা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। 

অভিযোগের বিষয়ে দিরাই থানার ওসি বলেন, আনীত অভিযোগ ভিত্তিহীন। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই সব কিছু করা হচ্ছে। এর বাইরে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে কোনো আচরণ করা হচ্ছে না।   

চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের পক্ষে ভোট চাওয়ার অভিযোগের বিষয়ে এই ওসি বলেন, কারও পক্ষ নিয়ে কাজ করছি না। নিয়মের মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য কাজ করছে পুলিশ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী