ছাতকে মহিলা কাউন্সিলর কাকলী ও তার ভাইসহ ১০ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ AM

ছাতকে মহিলা কাউন্সিলর কাকলী ও তার ভাইসহ ১০ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০১:৪১:২৮ AM

ছাতকে মহিলা কাউন্সিলর কাকলী ও তার ভাইসহ ১০ জনের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

ছাতকে মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী।


ছাতক পৌর সভার মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র ৩ তাছলিমা জান্নাত কাকলী এবং তার ভাই এমদাদুল হক খোকনসহ ১০ জনের বিরুদ্ধে আবারো চাঁদাবাজির মামলা দায়ের করেছেন,ছাতক শিববাড়ি অটোরিকশা, মিশুক, ট্যাক্সিকাব ডাইভার্স ইউনিয়ন শাখার সদস্য,ভাসখালা গ্রামের বাসিন্দা আব্দুস সোবহানের পুত্র রাসেল মিয়া। এ নিয়ে ওই আদালতে একের পর এক এভাবে ৩ টি মামলা দায়ের করেছেন। মামলা নিষ্পত্তি হলেই বাদী আরেকটি মামলা দায়ের করেন।

গত ১০ ডিসেম্বর সিলেটের শ্রম আদালতে  ২০০৬ ইং সনের বাংলাদেশ শ্রম আইনের ২৯২,২৯৩ ধারায় তিনি ( নং বি এল এ ৩৩/২৩ ইং) মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন ষ্ট্যন্ডের ড্রাইভার আজিম উদ্দিন তার ভাই আফতাব উদ্দিন, আজিজুর রহমান বাদশাহ, মো: সেলিম,  সোহেল মিয়া, আলী আকবর ও আমিন আহমদ। 

মামলায় উল্লেখ করা হয়েছে বাদী শ্রম  আদালতে চাদাবাজির অভিযোগে ২০২১ সালে (নং ১১/ ২১) মামলা দায়ের করেন। এ মামলাটি দীর্ঘ শুনানি শেষে ২০২২ সালের ১০ মে তারিখের ১০ নং আদেশে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।এর পর থেকে

আসামি কিছু দিন তাদের কার্যক্রম বন্ধ রেখে গত ৫/৬ মাস ধরে আবারো তাদের চাদাবাজি কার্যক্রম শুরু করছে।

এ ব্যাপারে তাছলিমা জান্নাত কাকলী জানান,একটি চক্র তার এবং তার পরিবারের বিরুদ্ধে কয়েকটি মিথ্যা  মামলা দায়ের করেছে। একটা মামলা নিষ্পত্তি হলেই আরেকটি মামলা দায়ের করে এ চক্রের সদস্য। একটি প্রভাবশালী মহলের  ইন্দনে তার সন্মান হানি করতে  এই সব মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী