সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, ভোটের মালিক জনগণ। তারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে সবার মতামত নিয়ে কাজ করব। শেখ হাসিনার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে সুনামগঞ্জ এক আসনকে আরও সমৃদ্ধতর স্মার্ড এলাকা হিসেবে গড়ে তুলব।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর বাজার বনিক সমিতির আয়োজনে পথ সভায় এসব কথা বলেন।
এরপর এড. রনজিত সরকার শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন পথসভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন।
সুনামগন্জ এক আসনে উন্নয়নের অঙ্গীকার করে নৌকার প্রার্থী এড. রনজিত সরকার বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ার আন্দোলনে শেখ হাসিনার একজন সৈনিক।সুনামগঞ্জ এক আসনে প্রতিটি সেক্টরের উন্নয়নে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করে জাব।
পথসভায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান আখন্জি, সিনিয়র সহঃ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভোরহান উদ্দিন, বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখন্জি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক,সেচ্চাসেবকলীগ সাধারন সম্পাদক ইমরান হোসেন দ্বীপক প্রমুখ।
জৈন্তাবার্তা/এমকে




