সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪১ AM

সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:০৭:৪০ AM

সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও দলের পৌর কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয়। নোমান সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর। পৌর শহরের হাসননগর এলাকাবার বাসিন্দা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী আবদুল্লাহ আল নোমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এখন পরবর্তী আইন পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে একের পর এক মামলা ও গ্রেপ্তারে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনেকেই বাড়িছাড়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদের প্রায় সবাই এখন আত্মগোপনে। ২৮ অক্টোবরের পর এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জেলার সাত উপজেলায় মামলা হয়েছে ১৮টি। এসব মামলায় নাম উল্লেখ ও নামছাড়া (অজ্ঞাত) আসামি আছেন এক হাজারের ওপরে। এ পর্যন্ত গ্রেপ্তার আছেন ৬০ জনের বেশি। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বাদী পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এসব মামলায় আসামি এক হাজার ৮৯ জন। এর মধ্যে নাম উল্লেখ আছে ৪২৩ জনের। বাকি ৬৬৬ জন অজ্ঞাত আসামি। এসব মামলার মধ্যে সদর মডেল থানায় সাতটি, ছাতক থানায় দুটি, তাহিরপুর থানায় দুটি, শান্তিগঞ্জ থানায় দুটি ও দোয়ারাবাজার, শাল্লা, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও দিরাই থানায় একটি মামলা হয়েছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, এসব মামলায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আসামি আছেন। সাধারণ সম্পাদক নূরুল ইসলাম তিনটি মামলার আসামি। একটি মামলায় আসামি আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীও।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী