সুনামগঞ্জ-১ আসনে নৌকার গণজোয়ারে ভেসে যাবে স্বতন্ত্র: আলহাজ আবুল হোসেন খান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪১ AM

সুনামগঞ্জ-১ আসনে নৌকার গণজোয়ারে ভেসে যাবে স্বতন্ত্র: আলহাজ আবুল হোসেন খান

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৩:২৬:২৪ AM

সুনামগঞ্জ-১ আসনে নৌকার গণজোয়ারে ভেসে যাবে স্বতন্ত্র: আলহাজ আবুল হোসেন খান

হাজারো জনতার উপস্থিতিতে এড. রনজিত সরকারের মিছিল।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে কেউ ঠেকাতে পারবেনা মন্তব্য করে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান বলেছেন- নৌকার এই গণজোয়ারে যারা স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে তারা খুব শীগ্রই ভোটের মাঠ ছেড়ে পালাবে কারণ এই নির্বাচনী এলাকায় কখনোই স্রোতের বিপরীতে গিয়ে কেউ সফল হতে পারেনি তারাও পারবেনা।

আগামী ৭ জানুয়ারির  নির্বাচনে নৌকার বিশাল বিজয় হবে, উল্লেখ করে তিনি আরো বলেন-দ্বাদশ  জাতীয় সংসদের নেতা নির্বাচিত হবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন এবং চতুর্থ বারের মতো  প্রধানমন্ত্রীর মর্যাদায় আসীন হবেন ইন-শা-আল্লাহ।

শুক্রবার বিকেলে বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাদঘাট বাজারে হাজারো জনতার উপস্থিতিতে বিশাল মিছিল শেষে মধ্য বাজারে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রনজিত সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মনজুর খন্দকার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন সহ অসংখ্য নেতা কর্মী সমর্থকবৃব্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী