গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে মানিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারনায় মুহিবুর রহমান মানিক বলেছেন, সামনেই নির্বাচন পাল্লা ভারী হচ্ছে নৌকার। অতীতের মতো নৌকার বিজয় হবে।
তিনি বলেন, আপনারা আমাকে মহান সংসদে পাঠিয়েছেন আপনাদের সুখ দু:খ ভাগাভাগীর জন্য। আমি আমার পক্ষ থেকে যতুটুকু সম্ভব করেছি আগামীতে আরো করবো। আপনারা আমাকে সর্বদা সহযোগীতা করেছেন তার জন্য আমি ঋনী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ছাতকের তকিপুর গ্রামে মরহুম আসলম আলী'র বাড়ীতে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৭, ৮, ৯ ওয়ার্ডবাসীর উদ্দ্যোগে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী (শামীম চৌধুরীর) উদ্দ্যেশে বলেন, সে (শামীম চৌধুরী) বলে সে আওয়ামী লীগ রাজনীতে জড়িত তাহলে প্রতিবার ইলেকশনে নৌকার বিরোধীতা কেনো? শুধু জাতীয় ইলেকশন নয় সব ইলেকশনে তারা (শামীম চৌধুরীরা) বিরোধীতা করে। এসময় তিনি অনুষ্ঠানে পূর্বের বক্তাদের উদ্দ্যেশে বলেন, আপনারা এলাকার উন্নয়নে বিভিন্ন দাবী আমার কাছে রেখেছেন। আমি সেগুলো আগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবো।
যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা জামাল উদ্দীনের সভাপতিত্বে ও ছাতক উপজেলার যুবলীগ নেতা আরশ আলীর সঞ্চালনে বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সাবেক জেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর গফফার, মেম্বার এহিয়া ইসলাম, গোবিন্দগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রইছ আলী, শ্রমিক নেতা রাসেল আহমদ।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, চেয়ারম্যান সুন্দর আলী, চেয়ারম্যান গয়াস আহমদ, আওয়ামী লীগে নেতা আব্দুস সামাদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, সাংবাদিক বদরউদ্দীন, খালেদ আহমদ, নেপুর দে, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ, ছাত্রলীগ নেতা দিনুল ইসলাম শ্যামল, বাবলু, অবায়দুর প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




