দোয়ারাবাজারে নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির টপ সয়েল
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ AM

দোয়ারাবাজারে নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির টপ সয়েল

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৭:২৮:৪১ AM

দোয়ারাবাজারে নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির টপ সয়েল

দোয়ারাবাজারে নির্বিচারে কাটা হচ্ছে কৃষি জমির টপ সয়েল। ছবি: জৈন্তা বার্তা


সুনামগঞ্জের দোয়ারাবাজারে উর্বর দুই/তিন ফসলি জমির টপ সয়েল (জমির উপরিভাগের মাটি) কাটার ধুম পড়েছে।

আর্থিকভাবে সাময়িকভাবে লাভবান হওয়ার আশায় অনেক কৃষক তাদের জমির মাটি বিক্রি করে দিচ্ছেন, উৎসাহ দিচ্ছি একশ্রেণির মানুষ। এতে ফসল উৎপাদন ব্যাপকহারে হ্রাস পাওয়ার আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলাবাজার ইউপি, লক্ষিপুর ইউপি মান্নারগাঁও ইউপি ও সদর অঞ্চলের অধিকাংশ জমিই উর্বর পলি মাটি সমৃদ্ধ।

এসব জমিতে বছরে দু’টি মৌসুমে ধান,সরিষা,রসুন ও শীতকালীন সবজি ব্যাপকভাবে উৎপাদন হয়। কিন্তু কিছু অসাধু মাটি ব্যবসায়ী কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে এসব জমির টপ সয়েল কিনে নিচ্ছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, দোয়ারাবাজার উপজেলার সদর ইউপি, মান্নারগাও ইউপি,পান্ডারগাও ইউপি ও লক্ষিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুই বা তিন ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রির হিড়িক পড়েছে। বড় বড় ট্রাকে এসব মাটি পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটও।নানা দুর্ভোগের মধ্য দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে এসব রাস্তায়।  

খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ব্যবসায়ি মাটির ব্যবসা করেন। তারা কৃষকদের অর্থের প্রলোভন দেখিয়ে জমির এক থেকে দেড় ফুট মাটি কিনে নিয়ে চড়া দামে  ইটভাটায় বিক্রি করেন। এছাড়া বাড়ি তৈরিতে মাটি ভরাট প্রয়োজন হলেও অনেকে এসব মাটি ব্যবসায়ীর দ্বারস্থ হন। অল্প সময়েই মাটি ব্যবসায়ীরা লাখ লাখ টাকা রোজগার করেন।

হক ওয়ান ইঁট ভাটার কর্মরত ম্যানেজার কাজল চন্দ্র দাস জানান, কার্তিক মাসে মাটি সংগ্রহের মাধ্যমে ইটভাটার কার্যক্রম শুরু হয়। ইট তৈরির জন্য বিভিন্ন এলাকার উঁচু জমি থেকে মাটি সংগ্রহ করা হয়। আমাদের এলাকার বেশির ভাগ ইটভাটা উঁচু চিমনি ব্যবহার করায় পরিবেশের কোনো ক্ষতি করে না।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন বলেন, টপ সয়েল জমির প্রাণ। জমির উপরের আট থেকে ১০ ইঞ্চিই হলো টপ সয়েল। আর ওই অংশেই থাকে মূল জৈবশক্তি। কৃষকরা জমির টপ সয়েল বিক্রি করে নিজেদের পায়ে কুড়াল মারছেন। মাটি বিক্রির সঙ্গে সঙ্গে তারা জমির উর্বরা শক্তিই বিক্রি করে দিচ্ছেন। জমির এ ক্ষতি ১০ বছরেও পূরণ হবে না।  

তিনি আরও বলেন, যেভাবে মাটি বিক্রি হচ্ছে তাতে করে ফসল উৎপাদন আশঙ্কাজনক হারে হ্রাস পেতে পারে। 

এ বিষয়ে কথা হয় জমির মালিক উপজেলার মান্নারগাও ইউনিয়নের আছদ্দর আলী,ফারুক, শহীদুলসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে। তারা জানান, জমির উপরের অংশ থেকে দু-এক ফুট পরিমাণ মাটি তারা বিক্রি করছেন। এতে তেমন কোনো সমস্যা হবে না। জমির মাটি কেটে নিলে ফসল আরও ভালো হবে বলেও মনে করেন কৃষকেরা। তারা নিজেদের জমির মাটি আমি বিক্রি করছেন।

মান্নারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার বলেন, জমির মাটি কে বা কারা বিক্রি করেন তা আমাদের জানা নেই।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, মাটি কাটার বেপার টা আমার জানা নেয়,গোপনে মাটি বিক্রি করছেন কৃষকেরা। এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবাদি জমির মাটি বিক্রিতে সচেতন হতে হবে কৃষকদের।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী