সুনামগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বখাটে আটক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪২ AM

সুনামগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বখাটে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০১/২০২৪ ০৫:১০:৫১ AM

সুনামগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বখাটে আটক

প্রতিকী ছবি


সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুন পাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত রঞ্জন রায় (৪৬) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। সে এলাকার মৃত রমেশ রায়ের ছেলে।

ভিকটিমের স্বজনরা জানান, রবিবার সন্ধ্যা রাতে পরিবারের সদাই-পাতি আনতে দোকানে গেলে শিশুটিকে ডেকে তার ঘরে নিয়ে যায় রঞ্জন। এসময় ফুসলিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত রঞ্জন রায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভিকটিমের পিতা জানান, আমার মেয়ে এলাকার দোকানে সদাই-পাতি কিনতে গিয়েছিল। বখাটে রঞ্জন রায় আমার মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে বাচ্চাটির ধর্ষণের চেষ্টা করে। এসময় আমার মেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তিনি বলেন, রঞ্জন এলাকার চিহ্নিত বখাটে। আমি এর শাস্তি চাই। আর কারো সন্তানের বেলায় যাতে এমন ঘটনা না ঘটে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী আশরাফ খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী