স্নাতক শিক্ষার্থীরা নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনতে পারবেন না
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫০ AM

চলতি মাস থেকে কার্যকর

স্নাতক শিক্ষার্থীরা নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ০২:১১:৪০ AM

স্নাতক শিক্ষার্থীরা নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনতে পারবেন না

ছবি : সংগৃহীত


অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার ওপর বিধিনিষেধ কার্যকর করেছে ব্রিটিশ সরকার। স্নাতকোত্তর গবেষণা কোর্স বা সরকারি অনুদানের বৃত্তি পাওয়া কোর্স করা ছাড়া চলতি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী তার ওপর নির্ভরশীলদের যুক্তরাজ্যে আনতে পারবেন না।

'ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে' সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে গত মে মাসে পরিবর্তনের কথা প্রথম ঘোষণা করা হয়। 

মন্ত্রীরা বলছেন, এতে প্রতি বছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে যাওয়া কমবে।

২০২২ সালে আবেদনকারীদের জন্য ৪ লাখ ৮৬ হাজার স্টুডেন্ট ভিসা ইস্যু করেছিল যুক্তরাজ্য। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার।

২০২৩ সালে শিক্ষার্থীদের নির্ভরশীলদের জন্য ইস্যু করা ভিসার সংখ্যা ছিল ১ লাখ ৩৬ হাজার, ২০১৯ সালে যা ছিল ১৬ হাজার। অর্থাৎ তিন বছরে এর পরিমাণ আটগুণ বেড়েছে।

বৈধ অভিবাসন কমানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকলেও ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসন মোকাবিলায় সাফল্য পেয়েছে। 

রেকর্ড শুরু হওয়ার পর থেকে আগের বছরের তুলনায় গত বছর প্রথমবার ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশকারী অভিবাসীদের সংখ্যা কমেছে।

২০২৪ সালে যুক্তরাজ্যে অস্থায়ী বার্ষিক অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা মোট ২৯ হাজার ৪৩৭ জন। পুরো ২০২২ সালের রেকর্ড ৪৫ হাজার ৭৭৪ জনের চেয়ে এটি ৩৬ শতাংশ কম। তবে এটি ২০২১ সালের (২৮ হাজার ৫২৬ জন) মোট সংখ্যার চেয়ে বেশি।

বৈধ অভিবাসন আইনের পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকার এদের 'সংখ্যা দ্রুত কমিয়ে আনতে, আমাদের সীমান্ত নিয়ন্ত্রণ করতে এবং আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে একটি কঠিন পরিকল্পনা প্রস্তুত করেছে'।

তিনি বলেন, আজ এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কার্যকর করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবার যুক্তরাজ্যে আনার অযৌক্তিক চর্চা বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এতে দ্রুত হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর যুক্তরাজ্যে আসা বন্ধ হবে। আর এ কৌশল যদি কাজ করে, তাহলে তারা ৩ লাখ মানুষকে যুক্তরাজ্যে আসা থেকে থামাতে পারব। 

এদিকে রুয়ান্ডা স্কিম (আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা) বন্ধ হওয়ার পর থেকে নিজ দলের সদস্যদের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব চলছে। নভেম্বরে এই স্কিমকে বেআইনি ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব