ছবি : নিজস্ব
সুনামগঞ্জ -১ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ বলেছেন, আমি আপনাদের সন্তান, আপনাদের কথা সংসদে বলতে চাই। তাহিরপুর উপজেলায় এ সুযোগ দীর্ঘদিন পর এসেছে, আর কোনদিন আসবে কি জানি না। আগামী ৭ তারিখ আপনাদের স্নেহ ভালোবাসা এবং ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো নির্বাচনী এলাকায় বাস্তবায়ন করতে চাই।
বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ) সন্ধায় সুনামগঞ্জ -১ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের সমর্থনে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই আসনে আমাকে সহ তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী। কে কেমন আপনারা ভালো করেই জানেন। আপনাদের চিন্তা চেতনা চুল চেরা বিশ্লেষণ করে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনাদের কাছে আমাকে যোগ্য মনে হয় তাহলে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এখানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বক্তব্য দিতে আসিনি। আমি এমপি পদে নির্বাচিত হলে এলাকার মসজিদের ঈমামদের সম্মানের ব্যবস্হা করবো এবং রাস্তাঘাট, শিক্ষা, সন্ত্রাস,চেদাবাজ, নদীর তীর রক্ষা সহ অনুন্নত যোগাযোগ ব্যবস্হা গড়ে তুলবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপর বাহিরের শুকুনের নজর পড়েছে, আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আমি আজকেও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন-তুমি যদি তোমার যোগ্যতায় নির্বাচিত হয়ে আসতে পারো, আমি তুমাকে বরণ করে নেব। আমি এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে আগামী ৭তারিখ আপনাদের একটি ভোট দিয়ে নির্বাচিত করে অবহেলিত এ এলাকার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে সহযোগীতা করবেন। আমি নেতা হয়ে আপনাদের কাছে আসিনি এসেছি আপনাদের সন্তান হয়ে।
সেলিম আরও বলেন, আমি ইতোমধ্যে আপনাদের ভালবাসায় এমপি নির্বাচিত হয়ে গেছি। আমি এ অবহেলিত এলাকার উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখছি। আমি এলাকার সন্তান হিসেবে আপনারা আমাকে আগামী ৭তারিখ ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার স্বপ্ন বাস্তবায়নে সহযোগীতা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি এমপি হতে পাড়লে এ এলাকাকে সন্ত্রাস ও দুর্নিতীমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন।
এম সি




