সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৫ PM

সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৮:৩৪:৪৪ AM

সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান


সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ৯৮ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী সোনালি আশ(পাট) প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ৮শত ৪৮ ভোট। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শাহিনুর পাশাকে ১ লাখ ২২ হাজার ১শত ৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৮ টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়৷ এছাড়াও নির্বাচনে মন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী তালুকদার মো: মকবুল হোসেন৷

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের