ছবি : নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম তালুকদার মাহফুজ (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া...রাজিউন)।
সোমবার ৮ জানুয়ারী সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আলমগীর আলম মাহফুজ দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছেন। লাখাই অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা যায় আলমগীর আলম মাহফুজ এর এক স্ত্রী এক মেয়ে এক ছেলে রয়েছে। এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ সহ বিভিন্ন নেতাকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এম সি




