হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ PM

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৮:৪৭:২৬ AM

হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন

ছবি: সংগৃহীত


হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। সিন্ডি মরগানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা। সংবাদমাদ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের খবর অনুযায়ী, বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কখন মৃত্যু হয়েছে তার, সেটি জানাতে পারেননি কর্মকর্তারা।

মরগান বেড়ে উঠেছেন শিকাগোতে। ক্যারিয়ারের শুরুতে একজন মডেল হিবেবে দৃষ্টি কাড়েন সবার। আইরিশ স্প্রিং সাবানের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ১৯৮০ সালে রাঞ্চি হিট সিনেমা ‘ক্যাডিশ্যাক’-এ অভিনয়ে করে ফিচার ফিল্মে ডেবিউ হয় তার। চেভি চেজ ও রডনি ডেঞ্জারফিল্ডের বিপরীতে অভিনয় করেছিলেন মরগান। হ্যারল্ড রামিস পরিচালিত এই সিনেমা ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা।

১৯৮২ সালে কাল্ট সাই-ফাই ফিল্ম ‘ট্রন’-এ অভিনয় করেন মরগান। যা ওই সময় যুগান্তকারী ভিডিও গেম ভিজ্যুয়ালগুলোকে বড়পর্দায় নিয়ে আসে। এতে তিনি লোরা নামে একজন কম্পিউটার প্রোগ্রামার এবং ইরোরি নামে একজন ডিজিটাল প্রতিরূপে অভিনয় করেছিলেন।

‘ক্যাডিশ্যাক’ এবং ‘ট্রন’ সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেছিলেন মরগান। ‘ম্যাটলক’, ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘চিপস’ ও ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক এজাজ আহমদ