শান্তিগঞ্জে নীতিমালা মেনে হয়েছে পিআইসি কমিটি, কৃষকদের স্বস্তি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৪ PM

শান্তিগঞ্জে নীতিমালা মেনে হয়েছে পিআইসি কমিটি, কৃষকদের স্বস্তি

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৭:০৮:৪১ AM

শান্তিগঞ্জে নীতিমালা মেনে হয়েছে পিআইসি কমিটি, কৃষকদের স্বস্তি

শান্তিগঞ্জে নীতিমালা মেনে হয়েছে পিআইসি কমিটি গঠন।


হাওরের জেলা সুনামগঞ্জ। ধানই এই জেলার প্রধান সম্পদ৷ এখানকার সবকিছু নির্ভর করে বোরো ফসলের উপর। তাই বোরো ফসল রক্ষায় প্রতিবছরই পিআইসি গঠন করে ফসল রক্ষাবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে যথাযথ নিয়মনীতি মেনে গণশুনানির মাধ্যমে প্রকৃত কৃষকদের মাধ্যমে হয়েছে পিআইসি কমিটি। পিআইসি গঠনে অনিয়ম না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। 

পিআইসি গঠনের লক্ষে গত ডিসেম্বর থেকে উপজেলার সকল ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানি করেছে উপজেলা প্রশাসন। এরপর জমা হওয়া কমিটির সদস্যদের যাচাই বাচাই করে কমিটি অনুমোদন দেয় উপজেলা পাউবো কমিটি। কমিটি অনুমোদনের পর পিআইসিদের নিয়ে কর্মশালাও করেছে পাউবো কমিটি।  

সাংহাই হাওরের কৃষক আব্দুল হক বলেন, গণশুনানিতে উপস্থিত ছিলাম। নিজের মতামতও প্রকাশ করেছি। এবারের যে পিআইসি কমিটি হয়েছে তা দেখে স্বস্তি লাগছে।  প্রকৃত কৃষকরাই কমিটিতে স্থান পেয়েছেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, প্রত্যেকটি ইউনিয়নে প্রকৃত কৃষক, জনপ্রতিনিধি উপজেলা পাউবো কমিটির সদস্যদের উপস্থিতিতে গণশুনানির মাধ্যমে সব কিছু যাচাই বাঁচাই করে উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।  এখানে কোন কারচুপি বা স্বজনপ্রীতির সুযোগ নেই। তিনি আরও বলেন আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই নাতিমালা অনুযায়ী টেকসইভাবে বেরিবাঁধের কাজ শেষ হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮