সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৩ ০৫:০৭:০৫ পূর্বাহ্ন

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!

ছবি সংগৃহীত


করোনা মহামারির রেশ কাটিয়ে তিন বছর পর মাঠে ফিরেছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে ইতোমধ্যেই টিকিট বাজারে ছেড়েছে আয়োজকরা। টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে।

সিলভার, গোল্ড ও ভিআইপি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ ৫ থেকে ১০০ মার্কিন ডলারে পাওয়া যাবে টিকিট। এছাড়াও ৫,১০ ও ১৫ মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে।

এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। সাকিব লিটনদের খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের  সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০ হাজার টাকা (ডলারের হিসেবে) দিয়ে টিকিট কিনতে হবে। 

টিকিট বিক্রি উপলক্ষে গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, 'দর্শকদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের আসরগুলোতে অনেক দর্শক ছিল। এবারও থাকবে বলে আশাবাদী। আমরা চাই দর্শকরা দারুণ এই টুর্নামেন্টের অংশ হোক।'

এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিবে ৮ দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র‍্যাম্পটনের সিএএ সেন্টারে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১