তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে পি আইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০০ PM

তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে পি আইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১১:০৪:৩৪ AM

তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে পি আইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


তাহিরপুরে ফসলরক্ষা বাঁধে পি আইসি কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওররক্ষা বাঁধের কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য, কৃষক মোফাজ্জল হোসেন এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার মাটিয়ান, শনিসহ ছোট বড় ২৩টি হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অনিয়ম দুর্নীতি, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এক এলাকার লোক অন্য এলাকায় নিয়ে  পিআইসি কমিটি গঠন করা হয়েছে।একই বাড়িতে একাদিক পি আইসি কমিটি দেওয়া হয়েছে। 

 স্থানীয় কৃষকদের সুযোগ না দিয়ে বহিরাগত অযোগ্য, অদক্ষ ব্যক্তিদের কমিটিতে যুক্ত করা হয়েছে। এ নিয়ে হাওর পাড়ের কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সময় মতো বাঁধের কাজ শেষ না হওয়ার শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা।

সূত্রে জানায়, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাটাবুকা গ্রামের শাহাব উদ্দিন ৪ নং পি আইসি কমিটির সভাপতি তার আত্বীয় স্বাজল মিয়া  তাহিরপুর সদর ইউনিয়নে রতন শ্রী গ্রামে বসত বাড়ী থাকে করা হয়েছে সদস্য সচিব। পি আই সি নং ১৮ সভাপতি হাবিবুর, গ্রাম পাড়াবেকই, বর্ধীতঘোরমার হাওরে জমি নেই। ৭ নং পি আইসি সভাপতি আলাল উদ্দিন গ্রাম লামাগাও,১৫ নং পি আইসি কমিটি সভাপতি ফটিক মিয়া, তাদের কারও জমি নেই বর্ধীত ঘোরমার হাওরে।

৪,৭,১৫,১৮, নম্বর পিআইসি কমিটি উপজেলার এসও কে মোটা অংকের টাকা দিয়ে বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগে উঠেছে।

শনি এবং মাটিয়ান ঘোরমার  হাওরে মোট পিআইসি ৮২ টি। এর মধ্যে মাঠিয়ান হাওরে ৩৯টি, শনির হাওর, ১০টি, গুরমার বর্ধীতাংশ ২৫টি মহালিয়া হাওরে ৪টি, হালির হাওরে ২টি এবং আঙ্গারওলী হাওর ২টি। নিয়ম অনুযায়ী ৩০ শে নভেম্বরের মধ্যে জরীপ কাজ শেষ করে ১৫ ডিসেম্বর বাধের কাজ শুরু হওয়ার কথা  এবং ২৮ শে ফেব্রুয়ারীর মধ্যে  শেষ হওয়ার কথা।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, পাঠাবুকা গ্রামের মাসুক মিয়া জানান, ‘যাদের কাজ করার সামর্থ ও অভিজ্ঞতা নেই তাদের এবার পিআই কমিটি দেওয়া হয়েছে। বর্ধীত গোরমায় জমি নেই অন্য জায়গা হতে লোক এনে পি আই সি কমিটি দেওয়া হয়েছে। অথচ এই হাওরে যাদের জমি আছে তাদেরকে পিআইসি কমিটি দেয়া হয়নি। এতে ফসলরক্ষা বাঁধের কাজ ঝুঁকিতে রয়েছে।

মাঠিয়ান হাওর পারের কৃষক,আব্দুল আমিন বলেন, প্রতি বছর নিতিমালা অনুযায়ী গনশুনানীর মাধ্যমে পিআইসি কমিটি গঠন করা হয়। এই বৎসর গনশুনানী করার পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য সচিব (এসও) দালালের মাধ্যমে প্রকৃত কৃষককে বাদ দিয়ে এক লাখ টাকার বিনিময়ে তার প্রছন্দমতো লোকদের নিয়ে তিনি পিআইসি কমিটি গঠন করেন। যা নিতীমালা বহির্ভূত।

হাওর বাঁচাও তাহিরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক তুজাম্মেল হক নাছরুম জানান, যদি কোন পিআইসি নিয়ে বিতর্ক কিংবা অভিযোগ ওঠে, তাহলে এগুলো যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। প্রকৃত কৃষকরা যদি বাঁধের কাজ পায় তাহলে হাওরে কাজ ভাল হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সদস্য সচিব (এসও) মনির হোসেন বলেন, এমন একটি অভিযোগ আমার হাতেও এসেছে। সুনির্দিষ্ট প্রমান নিয়ে অভিযোগকারীদের তাঁর সঙ্গে দেখা করার উপদেশ দেন তিনি।

বুধবার রাত সাড়ে সাতটায় উপজেলা কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের মোবাইল নাম্বারে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮