হবিগঞ্জের লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী গন আনুষ্ঠানিকভাবে কেক কেটে উদযাপন করেন।
মঙ্গলবার ( ৯ জানুয়ারী) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা কার্যালয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর স্বামী ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মুহাম্মদ তৌহিদ খান, সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, সি এ আব্দুল মুকিত, মোঃ ইব্রাহিম, মোবারক হোসেন সহ নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে কর্মচারীবৃন্দ সহ প্রমুখ। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত কর্মকর্তা কর্মচারীগণ।
জৈন্তাবার্তা/এমকে




