জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০০ PM

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৬:৫৫:৩৮ AM

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিফা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওই গৃহবধূ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাছুম মিয়ার স্ত্রী।তাঁদের দেড় বছরের এক কন্যা শিশু রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলাবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। রাত ২ টার দিকে মেয়ের কান্না শুনে মাছুম মিয়া জেগে উঠে দেখেন তাঁর স্ত্রী পাশে নেই। পরে স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান সে বাড়ির পিছনের আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (স্থানীয় মেম্বার) জাকির হোসাইন বলেন, অভাবের সংসারে একমাত্র কন্যা শিশুকে নিয়ে তাঁরা বেশ সুখেই ছিল। হঠাৎ করে কেন সে আত্মহত্যা করল বুঝতে পারছি না। তাঁদের মধ্যে কখনও ঝগড়া হতেও শুনিনি। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮