সভাপতি সিতাব আলী।
দক্ষিণ ছাতকের অন্যতম বিদ্যাপীঠ সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির (এডহক) কমিটি গঠন করা হয়েছে।
পহেলা জানুয়ারি সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোয়ের আদেশক্রমে ২০০৯ এর ৩৯ ধারানুযায়ী কলেজ পরিদর্শক এডহক কমিটির অনুমোদন করেছেন। লিখিত কমিটিতে মোঃ সিতাব আলী কে এডহক কমিটির সভাপতি ও কলেজ অধ্যক্ষ নাসির উদ্দীন কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সালাহ উদ্দিন আহমদ শিক্ষক সদস্য ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত আছকির মিয়াকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শিক্ষানুরাগী সিতাব আলী শিক্ষকতা ও সমাজ সেবার পাশাপাশি সুনামের সহিত খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেইনবো একাডেমির সভাপতির দায়ীত্ব পালন করে আসছেন।
এডহক কমিটির সভাপতি সিতাব আলী বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আমাকে উক্ত কলেজের সভাপতি হিসেবে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে যথাযথভাবে দায়িত্ব পালন করে কলেজের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
জৈন্তাবার্তা/জেএ




