মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৩ ০৬:০৮:২৬ পূর্বাহ্ন

মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব

ছবি সংগৃহীত


গতবারের মতো এবারও পবিত্র ঈদুল আজহা নিজ শহর মাগুরায় পালন করেছেন সাকিব আল হাসান। এবার অবশ্য স্ত্রী-সন্তানসহ পরিবারের সাথে ঈদ করতে গেল বুধবার মাগুরায় চলে এসেছিলেন এই তারকা অলরাউন্ডার।  

মাগুরায় ঈদুল আজহা পালনের একদিন পর আজ শুক্রবার সকাল নয়টার দিকে সাকিবকে দেখা যায় রিকশায় করে ঘুরতে। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মূলত স্ত্রীকে নিয়ে সকালবেলা ঈদের দাওয়াতে বের হয়েছিলেন সাকিব।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাকিব তার বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভক্তদের ছবি তোলার আবদারও পূরণ করেন। কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১