দিরাইয়ে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে হামলা, নিহত ১
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৪ PM

দিরাইয়ে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে হামলা, নিহত ১

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০২:৪৯:০৯ AM

দিরাইয়ে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে হামলা, নিহত ১

প্রতিকী ছবি


সুনামগঞ্জের দিরাইয়ে বোরো জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার চরনারচর ইউনয়নের মানিকদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুন নুর (৫৫) ওই গ্রামের মৃত আব্দুর হাসিমের ছেলে। এ  সময় তার ভাই জয়তুন নুর (৫০) নামের একজন আহত হয়েছে বলে জানা গেছে।

চরনারচর ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল মিয়া জানান, শুক্রবার বিকেলে  নিজ জমিতে বোরো ধান রোপন ও পানি সেচ দিতে যায় গ্রামের মৃত নূর আলীর ছেলে সাদিকুর রহমান। পাশা-পাশি নিহত ফয়জুন নুরের জমি হওয়ায় পানি সেচ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জমির মালিকের পক্ষের লোকজনের হামলায় ফয়জুন নুর মাটিতে লুটিয়ে পড়ে। ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে জয়তুন নুরও হামলায় আহত হয়। স্থানীয়রা ফয়জুন নুরকে দিরাই হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ রায় জানান, ঘটনার খবর পেয়েছি, তবে কি নিয়ে মারামারি হয়েছে,একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, জমিতে পানি সেচ দেয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ
সিলেটে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮