আঙুল ফোটালে কী হয়?
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:০০ AM

আঙুল ফোটালে কী হয়?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ১১:৪৫:৫৫ AM

আঙুল ফোটালে কী হয়?

ছবি সংগৃহীত


আঙুল ফোটানোর অভ্যাস বেশ পরিচিত। কারণ প্রায় সবারই এ ধরনের অভ্যাস আছে। কেন এই আঙুল ফোটান, তার সুনির্দিষ্ট কারণও কেউ বলতে পারবেন না। অনেকে কেবল ভালোলাগার কারণেই এমনটা করে থাকেন। অনেক সময় মনে হয়, আঙুলে কোথাও জড়তা রয়েছে। এরপর তা ফোটালে মনে হয়, দূর হয়ে গেল। কিন্তু অতি সাধারণ এই অভ্যাস কি আসলেই সাধারণ, না কি এটি হতে পারে আপনার ক্ষতির কারণ? চলুন জেনে নেওয়া যাক-

বিশেষজ্ঞরা বলছেন, আঙুল ফোটানোর অভ্যাসের কারণে আপনি নিজেরই ক্ষতি করছেন। কারণ এই অভ্যাস একেবারেই ভালো কিছু নয়। এর ফলে শরীরে দেখা দিতে পারে একাধিক সমস্যা। অনেকের ধারণা, আঙুল ফোটানোর সময় হাড়ে হাড়ে ঘষা লেগে মটমট শব্দ হয়। এই ধারণা মোটেই ঠিক নয়। আঙুল ফোটানোর সময় হাড়ের সঙ্গে ঘষা লাগে না।

চাপ ছাড়া আঙুল ফোটানো সম্ভব নয়। আঙুলের হাড়ের যেসব সন্ধি থাকে তার চারপাশে এক ধরনের তরল থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই তরলকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড।

আঙুল ফোটানোর জন্য চাপ দিলে অস্থিসন্ধিগুলো স্বাভাবিক অবস্থান থেকে সরে যায়। যে কারণে ওই তরলের মধ্যে বুদবুদ তৈরি হয়। এই বুদবুদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়। ফলে আমাদের কানে সেই আওয়াজই আসে। আঙুল ফোটানোর কারণে সৃষ্ট মটমট শব্দ হাড়ে হাড়ে ঘষা লাগার ফলে হয় না।

অনেকে মনে করেন, আঙুল ফোটানোর অভ্যাসের কারণে পরবর্তীতে তা বাতের কারণ হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে বাতের কোনো সম্পর্ক নেই। তবে অতিরিক্ত পরিমাণে আঙুল ফোটানোর অভ্যাসের কারণে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই অভ্যাস নিয়ন্ত্রণে না থাকলে আঙুলের অস্থিসন্ধিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সেখান থেকে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

ঘন ঘন আঙুল ফোটানোর অভ্যাসের কারণে আঙুলের স্নায়ুর পাশাপাশি শরীরের অন্য স্নায়ুরও ক্ষতি হতে পারে। তাই এ ধরনের অভ্যাসকে নীরিহ মনে করার কোনো কারণ নেই। আঙুল ফোটালে হাড়ের সংযোগস্থলের কোষেরও ক্ষতি হয়। এমনকী এটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ারও কারণ হতে পারে। তাই এ ধরনের অভ্যাস থাকলে তা বাদ দেওয়াই উত্তম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী