হাসপাতালে ব্রিটিশ রাজা চার্লস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ PM

হাসপাতালে ব্রিটিশ রাজা চার্লস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৯:৫১:০১ AM

হাসপাতালে ব্রিটিশ রাজা চার্লস

ছবি: সংগৃহীত


প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে। রাজার বাসভবন বাকিংহাম প্যালেস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার সকালে রাজাকে নির্ধারিত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজা তাদের সকলকে ধন্যবাদ জানাতে চান, যারা গত সপ্তাহে শুভকামনা পাঠিয়েছেন।’

এর আগে গত সপ্তাহে প্রাসাদ জানিয়েছিল, রাজা তৃতীয় চার্লস (৭৫) একটি বর্ধিত প্রস্টেটের জন্য একটি চিকিৎসা করাবেন।

চার্লসকে শুক্রবার সকালে রানি ক্যামিলার সঙ্গে লন্ডন ক্লিনিক হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। তবে তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে সম্পর্কে প্রাসাদ কিছু জানায়নি। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না।

তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলোকে ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব