টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০১:৫৫:৩৩ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম

ছবি সংগৃহীত


একমাত্র টেস্টের পর এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। ফলে টস হেরে ব্যাট করতে নামবে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। 

ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া দুই সিরিজ বাদে আবারো দলে ফেরা আফিফ হোসেনও রয়েছেন একাদশে।

একাদশে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নামছে টাইগাররা। যদিও কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও গতকাল তিনি জানিয়েছিলেন প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। তবে শতভাগ ফিট নন সেটাও নিজ মুখে গণমাধ্যমে জানিয়েছিলেন এই ওপেনার। তামিমের এমন সিদ্ধান্তে অবশ্য নাখোশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আফগানদের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে আফগানরা শক্তিশালী হলেও জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানরা। দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ পরিচিত সব মুখ। স্পিন ও পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের হওয়ায় জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবছে না সফরকারীরা। চট্টগ্রামে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির। 

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১