যে পরিসংখ্যানে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ AM

যে পরিসংখ্যানে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৬:১৩:৩৬ AM

যে পরিসংখ্যানে আফগানিস্তানেরও নিচে বাংলাদেশ

ছবি সংগৃহীত


ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পছন্দের ফরম্যাট। যেখানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফলতা সাকিব-তামিমদের। তবে ৫০ ওভারের ম্যাচেও দলটি এক জায়গায় সবার পেছনে পড়ে আছে। বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ছয় নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের সবকটি ম্যাচ জিতলে তাদের সামনে পাঁচে ওঠে আসার সুবর্ণ সুযোগ। তবে পাওয়ার প্লেতে রান তোলার দিক থেকে বাংলাদেশের অবস্থান চরম শোচনীয়!

আইসিসির পূর্ণ সদস্য ১০ দেশের মধ্যে ওয়ানডের প্রথম দশ ওভারে রান তোলায় তালিকার তলানিতে অবস্থান তামিম ইকবালের দলটির। ২০২১ সালের পর থেকে অনুষ্ঠিত ম্যাচসমূহে তারা ৪.৫১ গড়ে রান তুলেছে। তবে তাদের ওপরে থাকা আফগানিস্তানের রান-রেটও বাংলাদেশের সমান ৪.৫১।

ওয়ানডে ম্যাচের প্রথম ১০ ওভারে রান তোলার দিক থেকে সবার ওপরে ইংল্যান্ড। জস বাটলারের দলটি পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৫.৭৪ গড়ে রান তুলেছে। বদলে যাওয়া ইংলিশরা অবশ্য কেবল ওয়ানডেতেই নয়, টেস্ট ফরম্যাটেও তারা আক্রমণাত্মক ‌‘বাজবল’ তত্ত্বে বিশ্বাসী। তাদের পরই দুইয়ে অবস্থান ভারতের, রোহিত শর্মাদের দলের গড় ৫.৩৪। 

এরপর পর্যায়ক্রমে রান তোলার দিক থেকে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা (৫.২২), অস্ট্রেলিয়া (৫.০৬), শ্রীলঙ্কা (৪.৯৫) ও নিউজিল্যান্ড (৪.৮৬)। সাত ও আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (৪.৭০) ও পাকিস্তান (৪.৮৬) অবস্থান করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি