শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১২:৫৫:৩৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা

ছবি: নিজস্ব


স্বেচ্ছায় করবো রক্তদান, সেই রক্তে বাঁচবে অন্যের প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত আটটায় শ্রীমঙ্গল পানসী পার্টি সেন্টারে স্বেচ্ছায় রক্তদান সংস্থার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান সংস্থার মহাসচিব অর্জুন ঘোষ এর সঞ্চালনায় এবং চেয়ারম্যান আমজাদ হোসেন রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এর সভাপতি ডা. হরিপদ রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: শের আলী হেলাল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক, হাজী মো: ইউনুছ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান আমজাদ হোসেন রনি। পরিচিতি সভা শেষে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের গলায় কার্ড পরিয়ে  দেন অতিথিরা।

স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২১ সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রনি, ভাইস চেয়ারম্যান   আব্দুল মতিন, সুদীপ দাস রিংকু, মো: রাহেল চৌধুরী, মহাসচিব অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব ঝলক দত্ত, উত্তম রায়, আশীষ রবিদাশ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার, মো: কামাল উদ্দিন, মো: রবি উদ্দিন, মো: আলমগীর হোসেন সরদার, অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম কামাল, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, প্রচার সম্পাদক আল আমিন মিয়া, প্রকাশনা সম্পাদক মো: কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার, সাংস্কৃতিক সম্পাদক মো: আহমেদুর রহমান, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: চুনু মিয়া তালুকদার,  মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা