মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে মিলাদ মাহফিল উপলক্ষে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে আলোচনা সভা, পুরস্কার ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, দেলোয়ার হোসেন, মো. আলী মর্তূজা, আব্দুল মুমিন, শামছুল ইসলাম, মেহেরুন্নেছা,পবিত্র কুমার সরকার ও মাওলানা মো. হুছামুদ্দিন প্রমুখ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়। সর্বশেষে ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থীদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




