একটা সময় ছিলো ক্রিকেট খেলা সবার প্রিয় খেলা। স্কুল কিংবা কলেজ এবং কোচিং সেন্টারে অনেকে না গিয়ে এই খেলায় সময়ের পর সময় পার করেছে অনেকেই। আর তখন শহর কিংবা শহরের আনাচে গলিতে মাঠের অভাব ছিলো না।
চারেদিকে শুধু ক্রিকেট খেলার আমেজ দেখা যেতো তখনকারদিনে যুবক ছেলেরা সকালে স্কুলে গিয়ে বিকালে স্কুল থেকে বাসায় এসে হাত-পা বা গোসল করে মাঠে ছুটে গেছেন। তখন মাদক কি জিনিস সেটা বুঝতেন না। আর এখনকারদিনে শহরের আনাচে গলিতে বাসাবাড়ি হয়েছে,কিন্তু মাঠ নাই।ধান খেতেও ঘর হয়েছে কিন্তু মাঠ নাই। মাঠ আছে কিন্তু খেলার সুযোগ নাই, কেন অনেক মাঠে দেখা যায় গাড়ির পার্কিং।
যদিও মাঠ থাকে তাও আবার কলেজ মাঠ এবং স্কুল মাঠ। কিন্তু শহরে কোথাও তেমন মাঠ দেখা যায় না। এবং আগের মতো খেলাধুলার আমেজটা আর দেখা যায় না। আমরা জানি যে আমাদের চার পাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। আর এই পরিবেশে এখনকার যুবক ছেলেরা মাদক এবং আড্ডায় জড়িয়েছে। আগের দিনগুলোর মতো যদি শহরের আনাচে গলিতে মাঠ থাকতো তাহলে এখনকার যুবক ছেলেরা মাদক কিংবা আড্ডায় জড়িয়ে থাকতেন না, ধারণা করা যায়।
মাদক মুক্ত দেশ গড়ি খেলাধূলায় যুব ও তরুণদের উৎসাহিত করি। গত১২ ই জানুয়ারিতে এই স্লোগান কে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বনাম শ্রীমঙ্গল থানা পুলিশ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে। তখন বক্তব্যতে অনেকেই যুবক ছেলেদের কাছে আহবান জানান লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মন দিতে,এবং মাদক মুক্ত সমাজ করতে।
খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন, খেলা মানে মাদক মুক্ত সমাজ করি, এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী স্পটিং ক্লাব এর উদ্যোগে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহন করে এলাকার যুবক ছেলেদের কে খেলার সুযোগ করে দিচ্ছে। এলাকার যুবক ছেলেদের কে মাদক এবং আড্ডা থেকে সরিয়ে নেওয়ার জন্য এই উদ্যোগ।
শ্যামলী স্পটিং ক্লাব এর এমন
উদ্যোগ দেখে অনেকে এই ক্লাব কে খেলাধুলা করার জন্য সহযোগীতা করেন।
গত (৫ফেব্রুয়ারিতে) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে (কোয়াব) টুর্নামেন্টে খেলার জন্য এই ক্লাব কে জার্সি স্পন্সর করেন, দেওয়ান টিটু গাজী প্রবাসী।
গত (৬ফেব্রুয়ারিতে)( ইনপুট বাংলা ক্রিকেট টুর্নামেন্টে) শাহীবাগ মাঠে খেলার জন্য এই ক্লাব কে জার্সি স্পন্সর করেন, প্রেম সাগর হাজরা সাবেক শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
শ্যামলী স্পটিং ক্লাব কে খেলার জন্য ব্যাট স্পন্সর করেন,পৌর ৫নং- ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক শ্রীমঙ্গল উপজেলার ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ।
এই ক্লাব কে আরও দুইটা ব্যাট স্পন্সর করেন, রাসেল আহমেদ প্রবাসী।
এই ক্লাব কে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্যামলী এলাকার যুবক ছেলেরা। তাদের মধ্যে মিজান,হুমায়ুন গাজি,লিংকন, সোহাগ, শাওন, আল-আমিন সহ আরও অনেকেই।
জৈন্তাবার্তা/এমকে




