কমলগঞ্জে ফুটবল খেলা নিয়ে হামলা, আহত ৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

কমলগঞ্জে ফুটবল খেলা নিয়ে হামলা, আহত ৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৪ ০৭:৫৪:০০ পূর্বাহ্ন

কমলগঞ্জে ফুটবল খেলা নিয়ে হামলা, আহত ৩


মৌলভীবাজারের কমলগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করে স্থানীয়রা। খেলাতে গোবিন্দপুর গ্রামের আশিক মিয়ার ছেলে ইছাক মিয়াকে অংশগ্রহন না করায় একই এলাকার মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ খেলার মাঠে কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে তাৎক্ষনিক স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

এ ঘটনার জেদ মেটাতে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াসহ ৬-৭ জন মিলে একই এলাকার জহির মিয়ার ছেলে রাব্বি, সাব্বির ও মেরাজসহ ৫-৬ জনের উপর গোবিন্দপুর গ্রামের মাষ্টারের দোকানের সামনে অতর্কিত হামলা চালায়।

হামলার ঘটনায় আহত হয়েছেন, মো. জহির আহমদের ছেলে রাব্বি, সাব্বির ও মৃত সাজ্জাদ মিয়ার ছেলে মেরাজ মিয়া গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে এই হামলার ঘটনায়

আহত রাব্বি ও সাব্বির এর বাবা মো. জহির আহমেদ বাদী হয়ে হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে, সাইফুর রহমান, আবুল হাসান, জিয়াউর রহমান, ইছাক মিয়া, কয়েছ মিয়াকে।

অভিযুক্ত হামলাকরী আবুল হাসান মোটোফোনে জানান, খেলায় একটু সমস্যা হয়েছে তবে বিষয়টি সাথে সাথে খেলাতেই শেষ হয়েছে।কিন্তু রাতে আমি বাসায় যাওয়ার সময় অভিযোগকারীরা আমার উপর হামলা চালিয়েছে। তখন তাদের হাতে থাকা দেশীও অস্ত্র দিয়ে নিজেকে আত্মরক্ষা করেছি। 

মামলার বাদী মো.জহির আহমেদ বলেন, আমার ছেলে ও ভাতিজার উপর অতর্কিত হামলা হয়েছে তাই আমি কমলগঞ্জ থানায় একটা লিখিত অভিযোগ করেছি। বর্তমানে আমার ছেলে ও ভাতিজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী