তামিমের ফেরার খবরে বিশপ-অশ্বিনের প্রতিক্রিয়া
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ AM

তামিমের ফেরার খবরে বিশপ-অশ্বিনের প্রতিক্রিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ১২:৪০:৫০ PM

তামিমের ফেরার খবরে বিশপ-অশ্বিনের প্রতিক্রিয়া

ছবি সংগৃহীত


দুদিন ধরে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার নাম তামিম ইকবাল। আকস্মিক অবসরের ঘোষণা দিয়ে যেমন সকলকে চমকে দিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে এসে ভক্তদের আনন্দও দিয়েছেন তিনি। তবে তামিমের এই অবসর আর ফিরে আসার খবরে শুধু বাংলাদেশই না, প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বাইরের অনেক ক্রিকেটারই। 

তামিম ইকবাল ফিরে আসার খবর পেয়েই টুইট করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ। বাংলাদেশ দলের এই ওপেনারের ফিরে আসার উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। টুইটবার্তায় বিশপ বলেন, আমি খুবই খুশি হয়েছি তামিম ফিরে আসায়। সে বাংলাদেশের ইতিহাসে আমার সবচেয়ে পছন্দের দুই ব্যাটসম্যানের একজন।

তামিমের অবসর ফিরে আসার খবর নিজেদের টুইটার অ্যাকাউন্টে প্রচার করেছিলো ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের সেই টুইট শেয়ার করে বিষ্ময় প্রকাশ করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। 

এর আগে তামিমের অবসরের খবরেও সাড়া পড়েছিলো আন্তর্জাতিক অঙ্গনে। শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে তামিমকে শুভকামনা জানানো হয়। সসেই সাথে তামিমের অবসরের ঘোষণায় বিষ্ময়ও প্রকাশ করেন তারা। 

যদিও মাত্র একদিন পরেই নিজের সিদ্ধান্ত বদলে ফিরে আসেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও জাতীয় দলে ফিরে আসার ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি