লাখাইয়ে হাওরের ধান ক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ PM

লাখাইয়ে হাওরের ধান ক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১০:৫১:৫২ AM

লাখাইয়ে হাওরের ধান ক্ষেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় চলতি বোর মৌসুমে ধান ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। বিশেষ করে মাজরা,পাতায় পোকায় আক্রান্ত করে ধান গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। এতে ফলন নিয়ে হতাশ হয়ে পড়েছেন এ উপজেলার কৃষকরা। সমস্যা সমাধানে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে মনিটরিং অব্যাহত রেখেছেন। পরামর্শ দিচ্ছেন কৃষকদের।

সরেজমিনে, উপজেলার লাখাই  ইউনিয়নের স্বজন গ্রাম, রুহিতনসী শিবপুর,কামালপুর, সন্তোষপুর, মামদপুর, কৃষ্ণপুর, বুল্লা ইউনিয়নের মাদনা, ভবানীপুর ভরপূর্নি  কাটাইয়া,  পশ্চিম বুল্লা, মোড়াকরি ইউনিয়নের জেরুন্ডা, মানপুর, বামৈ ইউনিয়নের নয়াগাঁও,  ঘুরে দেখা গেছে একই চিত্র। লাখাই উপজেলার আশেপাশে হাওরাঞ্চল এলাকায় একের পর এক জমিতে মাজরা পোকার আক্রমণে ফলন্ত ধানের গাছগুলো মরা ও সাদাবর্ণ ধারণ করেছে। জমির প্রায় এক তৃতীয়াংশ ধানগাছ এভাবে আক্রান্ত হয়েছে। যারা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন তাদের ফসল কিছুটা রক্ষা পেলেও অনেকের ক্ষেত প্রায় অধেকের চেয়ে বেশি  নষ্ট হওয়ার পথে।

লাখাই স্বজন গ্রামের কৃষক আনজব আলী ও  শাহা আলম  তার জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। তারা জানান,  চলতি বছর প্রায় ৮ কানি (২ একর) জমিতে হাইব্রিড ও  ব্রি ৮৯ ধানের চাষ করেছি। অতিরিক্ত শীতের কারনে জমিতে ধান গাছের চারা তেমন ভাল হয়নি  এখন শুরু হয়েছে মাজরা পোকার ব্যাপক আক্রমণ। এবার যে হারে মাজরা পোকা ধরেছে, আগে কখনও এমনটা দেখা যায়নি।  দ্রত এ পোকা এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ছে। অন্যান্য কৃষকের সাথে কথা হলে তারা এখন মাজরা পোকার আক্রমনে ফসল ধ্বংসের মুখে। ফলন নিয়ে চরম আতঙ্কে আছি।

এ ব্যাপারে জানতে চাইলে লাখাই  উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান  জানান, এবিষয়ে মাঠে আমাদের নজরদারি আছে তিনি আরো বলেন   চারা রোপনের আগে দানাদার বিষ প্রয়োগ করতে হয় কৃষক করে নাই  বিভিন্ন কোম্পানির বিষ আছে এগুলো জমিতে স্প্রে করতে হবে আমাদের  ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তার (বিএস) কে মনিটরিং এর জন্য নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আমরাও মাঠ পর্যায়ে যাচ্ছি।

কৃষকদের পরামর্শ বিষয়ে বলেন, আমরা তাদের পার্চিং পদ্ধতি (ক্ষেতের মধ্যে গাছ বা বাঁশের ডাল পুতে দিতে বলেছি) ওই ডালে পাখি বসে পোকাগুলোকে খেয়ে ফেলবে। পাশাপাশি জমিতে কিটনাশক স্প্রে করারও পরামর্শ দিচ্ছি। এ বিষয়ে উপ কৃষি  কর্মকর্তা অমিত ভট্টাচার্য বলেন  লাখাই স্বজন গ্রাম বাজার সহ বিভিন্ন বাজারে বিষের দোকানগুলিতে  বলে দিয়েছি কৃষক আসলে কি বিষ দেবে তিনি আরো বলেন  মাঠে গিয়েও আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি।

এম সি



শীর্ষ সংবাদ: