কুলাউড়ায় ইটভাটার মাটিতে পিচ্ছিল সড়কে ট্রাক উল্টে হেলপার নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কুলাউড়ায় ইটভাটার মাটিতে পিচ্ছিল সড়কে ট্রাক উল্টে হেলপার নিহত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৮:১৬:৪১ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইটভাটার মাটিতে পিচ্ছিল সড়কে ট্রাক উল্টে হেলপার নিহত

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় পিচ্ছিল সড়কে মিনি ট্রাক উল্টে মিলু মিয়া (১৮) নামক এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিলু ওই ট্রাকের হেলপার ছিলেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া-রবিরবাজার সড়কের রাজারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে। এ ঘটনায় গাড়ি চালক রুবেস আহমদ (২৬) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি বালু আনার জন্য পৃথিমপাশা ইউনিয়নের ঢিলেরপাড় এলাকায় বালু ঘাটে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে কুলাউড়া-রবিরবাজার এলাকার রাজারদিঘীর পাড় এলাকায় যাওয়ার পর একটি সিএনজি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ির সহযোগী মিলু মিয়া ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় লোকজন জানান, কুলাউড়া-রবিরবাজার রাস্তায় দীর্ঘদিন থেকে ইটভাটার মাটিবাহী ট্রাক আসাযাওয়া করছে। এতে ট্রাকে বহনকৃত মাটির পিচ ঢালাইর উপরে পড়ে সড়কের অনেক স্থান মাটিতে ঢেকে যায়।মঙ্গলবার রাতের বৃষ্টির কারণে সেই রাস্তা পিচ্ছিল হয়ে ছিলো। যার কারনে এই দূর্ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে কুলাউড়া থানার এস আই দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় গুরুতর আহত গাড়ির চালক রুবেস আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী