স্মার্ট দেশ করতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

স্মার্ট দেশ করতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৪:৪৭:৪৪ পূর্বাহ্ন

স্মার্ট দেশ করতে হলে শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী শফিক চৌ:।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, স্মার্ট দেশ করতে হলে সবার আগে আমাদের শিক্ষার্থীদের স্মার্ট করে তুলতে হবে, যাতে করে আগামীর প্রজন্ম স্মার্ট হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জানুয়ারির ১ তারিখে সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন, যেটি পৃথিবীর কোন উন্নত দেশ করতে পারেনি, সেটি শেখ হাসিনা করতে পেরেছেন। এই সরকার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে, এখন দেশের প্রতিটি অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত হয়।

তিনি বলেন, আগামীতে এই কলেজ সকলের প্রচেষ্টায় ডিগ্রি কলেজে রুপান্তরিত করা হবে ইন শা আল্লাহ। এই আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, এই কলেজে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অনেক অবদান আছে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন করেছেন, আশাকরি স্থানীয়  এমপি হিসেবে তাঁর এই উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।

সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, আব্দুল বাছিত ও সুলতানা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভণিং বডীর শিক্ষানুরাগী সদস্য ও সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি মো. ইকলাল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভণিং বডির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী