১৭ মাস পর সেই সাগরিকায় ভিন্ন মিশনে টাইগাররা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ AM

১৭ মাস পর সেই সাগরিকায় ভিন্ন মিশনে টাইগাররা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৮:২২:২৭ AM

১৭ মাস পর সেই সাগরিকায় ভিন্ন মিশনে টাইগাররা

ছবি সংগৃহীত


মাঠ, প্রতিদ্বন্দ্বী সব একই আছে। শুধু প্রেক্ষাপটটা পাল্টে গেছে। প্রায় দেড় বছর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এবং আফগানিস্তানের তৃতীয় ও শেষ ম্যাচটিও ছিল এক দলের হোয়াইটওয়াশের মিশন, আর অন্য দলের হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার মিশন।

এবারও ঠিক তাই আছে। তবে আগেরবার টাইগাররা ছিল চালকের আসনে। গতবার এই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল তামিম বাহিনীর ৩-০‘তে সিরিজ জিতে আফগানদের ‘বাংলাওয়াশ’ করার ম্যাচ।

প্রথম দুই ম্যাচে ৪ উইকেট ও ৮৮ রানে জিতে সিরিজ পকেটে পুরে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৭ উইকেটে হেরে গিয়েছিল তামিমের দল। তাতে টাইগারদের স্বপ্নপূরণ না হলেও আফগানদের লজ্জা নিবারণ হয়েছিল। এবার তার উল্টো অবস্থা।

বৃষ্টিভেজা প্রথম ম্যাচে ডিএল মেথডে ১৭ রানে এবং পরের ম্যাচে ১৪২ রানের বিরাট পরাজয়ে সিরিজ খুইয়ে বসা লিটন দাসের দল পড়েছে হোয়াইটওয়াশ হওয়ার খপ্পরে।

১৭ মাস পর, আগামীকাল ১১ জুলাই সাগরিকার শেষ ম্যাচের আগেই সিরিজ হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। মঙ্গলবার রাতে হাসমতউল্লাহ শহিদির দল জিতলেই ধবলধোলাই হবেন লিটন, সাকিব, মুশফিক, শান্ত, মিরাজরা।

আগেরবার আফগানরা লজ্জা এড়ানোর ম্যাচ জিতেছিল দাপট দেখিয়ে। রশিদ খান (৩/৩৭), মোহাম্মদ নবি (২/২৯) আর ফজল হক ফারুকিদের (১/৩৩) সাঁড়াশি বোলিং তোড়ে মাত্র ১৯২ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে গিয়েছিল তামিমের দল।

এবার ৮ জুলাই দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান করা আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ শতক (১১০ বলে ১০৬*) উপহার দিলে ৫৯ বল আগেই জয় তুলে নিয়েছিল আফগানরা।

মঙ্গলবার কি হবে? পুরো সিরিজে ব্যাট ও বল হাতে অনুজ্জ্বল স্বাগতিকরা কি ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? লিটন, শান্ত, সাকিব, মুশফিক, তাওহিদ হৃদয়রা কি ব্যাট হাতে মাথা তুলে দাঁড়াতে পারবেন? সাকিব, মিরাজ আর তাসকিনরা কি বারুদ মাখানো বোলিং করতে পারবেন?

নাকি শেষ ম্যাচেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে লিটনের দলকে ধবলধোলাই করবে হাসমতউল্লাহ শহিদির দল?

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি