শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন উৎসব উদযাপিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন উৎসব উদযাপিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৭:২৯:০৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন উৎসব উদযাপিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বাংলাদেশ ও ভারত থেকে আগত মহারাজ ও সহশ্রাধিক মানুষের অংশগ্রহণে নগর সংকীর্তন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে কয়েক হাজার মানুষ নিয়ে এক বিশাল নগর সংকীর্তন ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার উত্তরসুর এলাকার মন্দির প্রাঙ্গন থেকে  শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দির প্রাঙ্গণে সমাপ্ত হয়।

আজ (১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এর আলোচ্য বিষয় ‘মানবধর্ম ও অস্পৃশ্যতা দূরীকরণে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অবদান।’ রাতে মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

চারদিনব্যাপী উদ্বোধন মহোৎসবে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও পাশবর্তী দেশ ভারত থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্বোধনী মহোৎসব চলবে ২ মার্চ শনিবার পর্যন্ত।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শ্রীশ্রী জগদ্বন্ধুর বিগ্রহের অভিষেক ও মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাতে চৌদ্দমাদলে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। তাছাড়া, গত (২৮ ফেব্রুয়ারি) বুধবার রাতে শ্রীশ্রী জগদ্বন্ধু মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা নিমিত্তে নামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

শনিবার (২মার্চ) সকাল ৯ টার দিকে ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০ টার দিকে সাধু সম্মেলন ও সাধুদের প্রবচন প্রদান। দুপুর ১ টার দিকে সাধু ভাণ্ডারা, এবং বিকাল ৪ টার দিকে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চারদিনব্যাপী শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠাসহ নানান আয়োজন চলবে। এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী