মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ১১:০২:৪০ AM

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি।


হবিগঞ্জের মাধবপুর বাজারের কামিনী প্লাজার ৫ম তলায় কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড়ের মালামাল পুড়ে ছাই।

শুক্রবার (১ মার্চ) রাত আনুমানিক ৯টায় মাধবপুর বাজারের কামিনী প্লাজা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস,  ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা কাউন্সিলর শেখ জহির জানান,রাত নয়টায় হঠাৎ পাল গার্মেন্টস ৫ তলায় কাপড়ের গুদামে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এসময় বিল্ডিং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

কামিনী প্লাজার ব্যবসায়ী পাল গার্মেন্টস ও গুদামের মালিক সুখ দেব পাল জানান, ঈদের জন্য প্রায় এক কোটি টাকার মালামাল তারা গোডাউনে ছিলো। সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  মাহমুদুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত হয়। সেই সঙ্গে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী