শায়েস্তাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৩:৪২:৫৫ AM

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


"সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 

শনিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। 

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে নির্বাচন অফিসের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে  ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনির পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়ে দ্রুততম সময়ে ভোটার হতে পারে সে ব্যাপারে উপজেলা নির্বাচন অফিস কে আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার। 

এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান,  মুক্তিযোদ্ধা সুনীল কুমার দেবনাথ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মামুন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ  আশরাফ উদ্দিন মামুন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী