মার্চেও বাড়লো এলপিজির দাম
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ PM

মার্চেও বাড়লো এলপিজির দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৫:৫৩:৩২ AM

মার্চেও বাড়লো এলপিজির দাম

মার্চেও বাড়লো এলপিজির দাম।


এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়লো। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৭ টাকা ৬৮ পয়সা থেকে বাড়িয়ে ৬৮ টাকা ০৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চ মাসে সৌদি এরামকো প্রোপেন ৬৩৬.৫০ এবং বিউটেন ৬৩৬.৫০ মার্কিন ডলার হিসাব করে কমিশন এলপিজির দর নির্ধারণ করেছে।

বাংলাদেশে প্রোপেন বিউটেনকে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রিত করে এলপিজি তৈরি করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দাম বাড়িয়ে ৬৭ টাকা ৭৬ পয়সা করা হয়।

তারও আগে জানুয়ারি মাসে ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করে বিইআরসি।

বিইআরসির আদেশে আরও বলা হয়, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম ১১৯ টাকা ০৪ পয়সা থেকে বাড়িয়ে ২৬৬ টাকায় সমন্বয় করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা