হবিগঞ্জে বস্তাবন্দি পাওয়া মরদেহটি ছাত্রদল নেতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ AM

হবিগঞ্জে বস্তাবন্দি পাওয়া মরদেহটি ছাত্রদল নেতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৬:৩৭:০৪ AM

হবিগঞ্জে বস্তাবন্দি পাওয়া মরদেহটি ছাত্রদল নেতার

বামে নিহত সাইফুল ইসলাম বামে নদী থেকে উদ্ধার করা লাশ।


হবিগঞ্জে নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় মিলেছে। মরদেহটি ছাত্রদল নেতা সাইফল ইসলামের। তিনি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদরের সাধারণ সম্পাদক।

তিনি বাহুবল আলীফ সোবহান কলেজের ছাত্র সাইফুল ইসলাম। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সাইফুল বাহুবলের রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার পইলের গাতাবর হাওড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের পরিত্যক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে করে। যুবকের পরনে কালো রঙের হুডি ও প্যান্ট পরা এবং গলায় রশি পেঁচানো ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার পরিচয় শনাক্ত করে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘আমাদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ফেলে গেছে ঘাতকরা। রোববার বিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী