মাধবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ AM

মাধবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৬:১৮:৫৫ AM

মাধবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু

মাধবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপারের মৃত্যু।


হবিগঞ্জের মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।

সোমবার (৪ মার্চ)  সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের স-মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা হেলপার রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফা'র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ পরে নিহত রাসেল এর বাড়িতে গিয়েছে সুরতহাল করতে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী