চুনারুঘাটে ব্রীজ উদ্বোধনের আগেই রাস্তা কেঁটে ফেললেন ইউপি সদস্য।
চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হরিহরপুর লাঙ্গুলীয়া ব্রীজের কাজ হলে উদ্বোধনের অপেক্ষায় ছিলেন এলাকাবাসী।
নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর নামে নেম প্লেট ও লাগানো হয়ছিল। ব্রীজের পাশে গর্তগুলো ভরাট করে রাস্তা ও পূর্ণ মেরামত করা হয়েছিল। হঠাৎ করে স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া তার নিজস্ব লোকবল নিয়ে ৩ মার্চ রবিবার বিকালে রাস্তার একাংশ কেঁটে ফেলা শুরু করেন।
তাৎক্ষণিক সময় গ্রামের পুরুষ মহিলারা বাধা দিলে ইউপি সদস্য জামাল তাদের উপর চড়াও হয়ে বসেন। এমনকি তাদের গালাগালি ও করেন বলে এলাকাবাসী এ প্রতিনিধি কে জানান।
পরে স্থানীয় সাংবাদিক মাসুদ আলমের মাধ্যমে এলাবাসী থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেন।
চুনারুঘাট থানার এস আই লিটন ও খোরশেদ আলম ঘটনাস্তলে পৌছে ইউপি সদস্য জামাল কে ফোন করলে তিনি রাস্তা কাঁটার বিষয়টি অস্বীকার করেন।
এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
জৈন্তাবার্তা/জেএ




