জুড়ীতে ট্রাকের চাপায় যুবক নিহত, গ্রেপ্তার ১
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জুড়ীতে ট্রাকের চাপায় যুবক নিহত, গ্রেপ্তার ১

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৪ ০৫:৪৮:২০ পূর্বাহ্ন

জুড়ীতে ট্রাকের চাপায় যুবক নিহত, গ্রেপ্তার ১

নিহত সামাদ।


মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের চাপায় আব্দুস সামাদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।  

নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সামাদ। সামাদ জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর গ্রামে তার মামা মোঃ গিয়াস উদ্দিনের বাড়ীতে থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে অনেকদূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন,ওই যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।

এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইভারকে গ্রেপ্তার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা